ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বান্দরবানে ভাল্লুকের আক্রমণে চাষি গুরুতর আহত


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২২ দুপুর ১১:৪৪
বান্দরবানের রুমায় গরু খুঁজতে গিয়ে ভাল্লুকের আক্রমণে লিথি খুমি (৬০)) নামে এক চাষি গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ অক্টোবর) সকালে রুমা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত লিথি খুমি ৭নং ওয়ার্ডের ম্রখিয়াংপাড়ার বাসিন্দা।
 
স্থানীয়রা জানান,  লিথি খুমির পালিত গরু না পাওয়ায় পার্শ্ববর্তী পাহাড়ে খুঁজতে যান। হঠাৎ বন্য ভাল্লুকটি আক্রমণ করে  লিথি খুমির ডান পা এবং শরীরের বিভিন্ন অংশ ও মুখমণ্ডলে কামড়ে ক্ষতবিক্ষত করে। এতে  লিথু খুমি মারাত্মক আহত হন।স্থানীয়রা আহত অবস্থায় তাকে রুমা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণের  পরামর্শ প্রদান করেন কর্তব্যরত চিকিৎসক। 
 
বান্দরবান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুজীবুল হক জানান, রুমা উপজেলা হতে ভাল্লুকের আক্রমণের শিকার এক ব্যক্তিকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, ভাল্লুকে আক্রমণের শিকার ব্যক্তিকে ঘটনাস্থল হতে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ