বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, পরিণত হতে পারে নিম্নচাপে
আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। শুক্রবার বা শনিবার এই লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক আবহাওয়া সতর্কতায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া সতর্কতায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে পরবর্তী নির্দেশনা সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
বজলুর রশিদ বলেন, আগামীকাল বা পরশু লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
ঘূর্ণিঝড় হলে বাংলাদেশে এর কেমন প্রভাব পড়বে এই প্রশ্নের উত্তরে বজলুর রশিদ বলেন, লঘুচাপটি অনেক দূরে অবস্থান করছে। এ কারণে এর দিক এখনো স্পষ্ট নয়।’
এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার এক আবহাওয়া বার্তায় বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
জামান / জামান
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত