ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাবিতে নন-ক্যাডার নিয়োগে ‘নতুন নিয়ম’ বাতিলের দাবি


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ২০-১০-২০২২ দুপুর ১:২৯
বিসিএস নন-ক্যাডার নিয়োগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ‘নতুন নিয়ম’-এর বদলে আগের নিয়মেই নিয়োগ দেয়াসহ ৬ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছেন ৪০তম বিসিএস পরীক্ষায় অপেক্ষমাণ নন-ক্যাডার প্রার্থীরা। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন তারা।
 
তাদের দাবিগুলো হলো- নন-ক্যাডার পদ বিভাজনের মাধ্যমে পদসংখ্যা নির্ধারণের এই সিদ্ধান্ত বাতিল করতে হবে, তারিখওয়ারী পদ বিভাজনের সিদ্ধান্ত বাতিল করতে হবে, করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ইতিহাসের দীর্ঘকালীন ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার অপেক্ষমান তালিকায় থাকা প্রার্থীদের থেকে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে নন-ক্যাডার সুপারিশ করতে হবে, আগের প্রক্রিয়া অনুসরণ করে বর্তমানে উদ্ভূত সমস্যার সমাধান করতে হবে, বেকারবান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে, বিগত এক যুগে পিএসসি যে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও বেকারবান্ধব প্রতিষ্ঠান ছিল সেই ধারা অব্যাহত রাখতে হবে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক ৪০তম বিসিএসের একজন নন-ক্যাডার চাকুরী প্রত্যাশী বলেন, যারা এখনো বিসিএস দেন নাই অথবা যারা দিয়েছেন কিন্তু নন-ক্যাডারে যারা এখনো আসেন নাই তারা এখনো বুঝতে পারছেন না কোন ধোঁয়াশার মধ্যে আছেন। আগামী ৫ বছর একটা নন-ক্যাডারও নিয়োগ হওয়ার সম্ভাবনা নেই। একজন ছেলে বা মেয়ে ন্যূনতম ৪ বছর পরিশ্রম করার পর তাকে খালি হাতে ফিরতে হবে। ৪০তম বিসিএসের সার্কুলার অনুযায়ী তখন থেকে এ পর্যন্ত যতগুলো পদ এসেছিল সেগুলো অলরেডি ৩৬, ৩৭ এবং ৩৮তম বিসিএস নন-ক্যাডারদের দেয়া হয়েছে। 
 
মানববন্ধনে  অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  

এমএসএম / জামান

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য