ভূঞাপুরে ৩ সন্তানের জননীকে হত্যা, সিএনজি চালকের রিমান্ড চায় পুলিশ
টাঙ্গাইলের ভূঞাপুরে অচেতন ও রক্তাক্ত অবস্থায় মালা বেগম (৩২) এক নারীকে হত্যার অভিযোগে আটক মোবারক হোসেন (৫৮) নামে এক সিএনজি চালককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে ভূঞাপুর থানা পুলিশ। এরআগে গত বুধবার প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরআগে রাতে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেছে মালার ভাই শাহীন খান। মোবারক হোসেন ভূঞাপুর পৌর এলাকার বামনহাটা গ্রামের ইসহাক আলী আকন্দের ছেলে।
এ প্রসঙ্গে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই নারীকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। এ ঘটনায় সিএনজি চালককে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার (২০ অক্টোবর) রিমান্ড আবেদন করে টাঙ্গাইল কোর্টে পাঠানো হয়েছে। এদিকে, মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে বুধবার রাতে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার ১৮ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে ভূঞাপুর-তারাকান্দি মহাসড়কের উপজেলার অর্জুনা ইউনিয়নের তারাই কবরস্থানের পাশ থেকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে পুলিশ। তারআগে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ নম্বরে ফোন করে। পরে পুলিশ উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। মালা গোপালপুর উপজেলার নলীন গ্রামের দেলোয়ার খানের স্ত্রী ও অর্জুনা ইউনিয়নের জগৎপুড়া গ্রামের তারা খানের মেয়ে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত