ফুলছড়ির স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল করতে পরিকল্পনা সভা অনুষ্ঠিত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে রুপান্তরের লক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ওয়াশ ইন ইনষ্টিটিউশন প্রজেক্ট এর সহযোগিতায় এসকেএস ইন সম্মেলন কক্ষে দিন ব্যাপী এ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ, ওয়াটার এইড বাংলাদেশের হেলথ এ্যাডভাইজার ডাঃ এ এস নুরুল্লাহ আওয়াল, ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ইমামুর রহমান, এসকেএস ফাউন্ডেশনের সহকারী পরিচালক খন্দকার জাহিদ সরওয়ার সোহেল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাকিবুল ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী সরকার, কালিরবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, এসকেএস ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার রেজাউল হক মন্ডল প্রমুখ।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুজ্জামান স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা উপস্থাপন করেন। পরে এ বিষয়ে ব্যাপক আলোচনান্তে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে রুপান্তরের লক্ষে বিভিন্ন পরিকল্পনা প্রনয়ন করা হয়।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জ ডালাহাতা বিলে পদ্ম ফুলের সৌন্দর্য ছড়াচ্ছে
রাণীনগরে সরকারি দামে সার কেবল কাগজে কলমে,মাঠপর্যায়ে উল্টো চিত্র
রায়গঞ্জে বাসে মিলল ৯৭৫ বুপ্রেনরফিন ইনজেকশন, নারী আটক
শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা
ভূরুঙ্গামারীতে ১৪৩ পিচ ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি মিজু গ্রেপ্তার
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে
Link Copied