ভালো নেই দুর্গাপুরের এম.কে.সি.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
নেত্রকোণার দুর্গাপুরের এমকেসিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আলমগীর হাসান প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে নানান তালবাহানায় পাঠদান ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থীদের মারধর,খারাপ আচরণ করা ও পরীক্ষার খাতায় নাম্বার কম দেয়া, বিভিন্ন অযুহাতে অতিরিক্ত ফি আদায়, অবহেলায় স্কুলের পরিবেশ নষ্ট হয়ে যাওয়া ও বাৎসরিক হিসেব-নিকেশে গড়মিল দেখানোসহ নানা অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আলমগীর হাসান এর অপসারণের দাবীতে মানববন্ধন করেন ওই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা। এর আগেও বেশ কয়েকবার স্থানীয় সচেতনমহল সহ শিক্ষার্থীরা মানববন্ধন ও আলোচনায় বসেছেন। তবে গেলো ২৮ শে জুন শিক্ষার্থীদের আন্দোলনের দাবী মেনে নিয়ে এই স্কুল থেকে স্ব-ইচ্ছায় পদত্যাগ করে অন্য স্থানে চলে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও প্রায় ৪ মাস পেরিয়ে গেলেও তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে সরে যাচ্ছে না এতে সেখানে নতুন করে প্রধান শিক্ষক আসতে পারছেন না। একজন দায়িত্বশীল প্রধান শিক্ষক না থাকায় যেমন স্কুলের পড়াশোনার মান খারাপ হচ্ছে পাশাপাশি স্কুলের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হাসান অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করায় আশানুরূপ শিক্ষার পরিবেশ পাচ্ছে না স্থানীয় দরিদ্র অভিভাবক ও শিক্ষার্থীরা।কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন নিয়ে টালবাহানা করে আসছেন বলে জানায় স্থানীয়রা। এতে সরকারি এ প্রতিষ্ঠান থেকে অভিভাবকরা মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন বলে জানা গেছে। এদিকে বিদ্যালয়ের স্কুল ক্ষক সহ মাঠে থাকা শহীদ মিনারটি ও অপরিষ্কার অপরিছন্ন। এছাড়াও স্কুল মাঠে গরু-ছাগল চারণ করা হয়ে থাকে।
শিক্ষার্থীর অনেক অভিভাবক জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্বে থাকা আলমগীর হাসান শিক্ষার্থীদের সাথে খুবই খারাপ আচরণ করে। শিক্ষার্থীদের মারধর ও করেন। যেসব ভাষায় গালাগাল করেন তা বলার মতো না। এই বিদ্যালয়ে আমাদের সন্তানের পড়াশোনার ভালো পরিবেশ দেখছি না। শুধু তাই নই আমরা অভিভাবকরা কখনও কখনও স্কুলে গেলে আমাদের সাথেও খারাপ আচরণ করতেন তিনি।
এ নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আলমগীর হাসান এর সাথে কথা বলতে ওনার মুঠোফোনে বারবার ফোন করলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ