পাইকগাছায় অভিনভ পন্থায় প্রতারণা করে নারীর স্বর্ণলঙ্কর চুরির ঘটনায় ৪ প্রতারক আটক
পাইকগাছায় প্রতারণা করে নারীর স্বর্ণলঙ্কর নিয়ে পালিয়েছে একটি প্রতারা চক্র। এ ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ প্রতারককে আটক করেছে। থানায় মামলা হয়েছে। ওই চার ব্যক্তিদের উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিসরট্রেট আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তি জবাবন্দি শেষে উপজেল সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পুলিশ পরিদর্শক আনজির হোসেন জানান, গত ১৪ অক্টোবর উপজেলার চাঁদখালী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের আকবর আলী মোড়লের স্ত্রী রেশমা খাতুন (৩৫) ভ্যানযোগে পাইকগাছার আসার পথে বাঁশা খালী নামক স্থানে পরিকল্পিত ভাবে ভ্যান নষ্ট হয়েছে বলে চালক জানায়। এ সময় প্রতারক চক্রের আরেকটি ভ্যান সেখানে দাড়িয়ে থাকে। পরে খালি ভ্যানটি আগে চলে যায়। খালি ভ্যানটি ফাঁকা জায়গায় দাড়িয়ে থেকে কাগজে মোড়ানো একটি চিঠি ও স্বর্ণের মত দেখতে ২ ভরি ওজনের একটি পাত পথে ফেলানো পেয়েছে বলে দেখায়। তখন ভ্যান ওয়ালা ওই মহিলাকে চিঠিটি পড়তে বলে। চিঠিতে লেখা ছিলো দুই ভরি স্বর্ণ পাঠালাম বুঝে নিও। তখন নারী বললেন আমি পুলিশকে বলে দিব আমাকে ভাগ নাদিলে। তখন দুই ভ্যান ওয়ালা বলে আমি এত সোনা নিবো না আপা আপনি আমাদেরকে টাকা দেন। তখন ওই নারী কানের দুল ও ৯ হাজার টাকা দিয়ে দেয় স্বর্ণের পাত নিয়ে নেয়। পরে স্বর্ণের দোকানে আসলে নকল সোনা বলে। এ সময় পাইকগাছা থানাকে জানালে বুধবার রাতে নারীর দেখানো মতে ৪ প্রতারককে আটক করে। তারা হলেন, কয়রা উপজেলার ঘুগরা কাটি গ্রামের রুহুল আমীন গাজীর ছেলে বিল্লাল হোসেন(৩২),একই এলাকার আরশাদ মোড়লের ছেলে জিল্লু মোড়ল(৩২) সৈয়দ আলী গাজীর ছেলে রিয়াসাদ আলী গাজী(৩০), আজিদ গাজীর ছেলে কবির হোসেন(৩১) কে আটক করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, এ চক্রটি খুলনা সহ বিভিন্ন শহরে প্রতারণা করে মানুষকে ঠকায়। এখন তারা গ্রামে এসে প্রতারণা করছে। আটক ওই ব্যক্তিরা পুলিশেকাছে প্রতারণা করে স্বর্ণ ও টাকা নেয়ার কথা স্বীকার করেছে। বৃহষ্পতিবার তাদেরকে ১৬৪ ধারা জবানবন্দি শেষে উপজেল সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied