ঠাকুরগাঁওয়ের সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বারঢালীতে মটরসাইকেল আরোহী শহিদুল ইসলাম (২৮) ও তার ভাতিজা পায়েলের (১৮) মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন রাতে বাঁশ বোঝাই একটি নসিমনের সাথে মটরসাইকেলটির ধাক্কা লাগে। চাচা-ভাতিজা অনেক দূরে ছিটকে পরে। এ সময় পথচারীরা গিয়ে মৃত অবস্থায় ওই দুজনকে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা মরদেহ উদ্ধার করে। নিহত শহিদুল ইসলাম (২৮) সদর উপজেলার সালন্দর বরুনাগাঁও গ্রামের ওসমান আলীর ছেলে ও পায়েল (১৮) একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন বলেন, ‘লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে বালিয়াডাঙ্গী ধনীরহাট এলাকায় শহিদুলের শ্বশুড়বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বাঁশবাহী নসিমনের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied