গফরগাঁওয়ে শিক্ষার আলো ছড়াচ্ছে সুবিধা বঞ্চিত শিশু স্কুল "নবআলো পাঠশালা "
শিক্ষা বা জ্ঞানেই মানুষের জীবনধারণ ও উন্নতির প্রধানতম সহায়ক বা নিয়ামক ও জাতি গঠনের উপাদান। আর সঠিক শিক্ষা হলো জাতির মেরুদন্ড। কিন্তু সেই শিক্ষা থেকে সমাজের এক বৃহৎ অংশ প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। তারা আর কেউ নয়,সমাজপতিদের দেওয়া নাম- ছিন্নমূল শিশু, পথশিশু, কিংবা বেওয়ারিশ শিশু।
ভবিষ্যত প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত করতে,সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে সুশিক্ষা ছড়িয়ে দিতে, সুবিধা বঞ্চিত শিশুদের খাদ্য বস্ত্র বাসস্থান ও মৌলিক শিক্ষা সেবা নিশ্চিত করতে ‘হাসবে শিশু ঘুচবে আঁধার মুছবে ক্ষুধার দ্বার, পথের ধারে কেউ রবে না রাজ্য হবে তার’ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে গড়ে উঠেছে “পথশিশু পুর্নবাসন ও সহায়তা ফাউন্ডেশন নামে একটি অ-রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। মাত্র এক বছর পূর্বে ২০২১ সালের ১০ এপ্রিল উপজেলার পৌরশহরের রেলওয়ে স্টেশন ও বধ্যভূমি এলাকায় সংগঠনটি ‘নবআলো পাঠশালা’ নামে পাঠদান যাত্রা শুরু করে।
এখানে স্থানীয় সুবিধাবঞ্চিত শিশুরা প্রাথমিক শিক্ষা বাংলা, ইংরেজি সাধারণ জ্ঞান, আরবি ও শারীরিক শিক্ষা অর্জন করছেন। শুধু সাধারন শিক্ষায় নয় এখানে শিক্ষার্থীদের ইংরেজী ভাষা শিক্ষা, বিতর্ক শিখন-প্রতিযোগীতা, কুইজ প্রতিযোগীতা, সৃজনশীলতা বৃদ্ধির কৌশল, সংগীত চর্চা, ধর্মীয় শিক্ষা, প্রাথমিক চিকিৎসার ধারণা দিয়ে আসছেন সেচ্ছাসেবী শিক্ষকগন।
বর্তমানে ‘নবআলো পাঠশালা’র শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় শতাধিক। এখানে বিনা বেতনে প্রতি সপ্তাহের চার দিন ক্লাস করছেন এসব শিক্ষার্থীরা। ইতোমধ্যে এই পাঠশালা ও তার পরিচালনাকারীরা এলাকার সর্বস্তরের মানুষের সাধুবাদ অর্জন করেছেন। তবে সংগঠনটির প্রতিবন্ধকতা কিছু রয়েছে। বসার ব্যবস্থা এবং শিক্ষা উপকরণসহ তাদের রয়েছে নানা সংকট। ছাত্র হওয়ায় নিজেদের টাকায় এর জন্য বেশি উপকরণ কিনে দেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না অনেক সময়।
তাছাড়া নিজস্ব কোনো ভবন কিংবা ক্লাসরুম না থাকায় গফরগাঁও রেলওয়ে স্টেশনের রেললাইনের পাশে এবং বধ্যভূমি এলাকায় খোলা মাঠে শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হয়। এতে মাঝে মধ্যে শিক্ষার্থীদের নানা ধরনের সমস্যার সম্মুখিন হতে হয়।
জানা গেছে, পথশিশু পূনর্বাসন ও সহায়তা ফাউন্ডেশন সংগঠনটির সভাপতি উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামের বাসিন্দা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী শেখ মোহাম্মদ রায়হান।তার একদল উদ্যমী শিক্ষার্থীদের সহযোগীতায় এই "নবআলো পাঠশালা" নামে পথচলা শুরু করে।সেচ্ছাসেবী সংগঠনটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রিয়াদ এই প্রতিবেদককে জানান, এই সংগঠন সামাজিক কার্যক্রমের সাথে সম্পর্কিত আর এটি সামাজিক কাজের অংশ হিসেবে-ই এই পাঠদানের উদ্যোগ। এছাড়াও যারা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ-তরুনী যুক্ত হয়ে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তাঁরা হলেন সাগর মাহমুদ সানি,শাহ ওয়াকিলুর রহমান রাহাত, শেখ রাসেল, আল-আমীন, তোফায়েল আহমেদ, নীলা ইসলাম লায়লা,হাফেজা বিনতে মিতু, আমাতুন ফেরদৌস প্রমুখ।
সুবিধাবঞ্চিত এসব শিশুদের শিক্ষা দান করতে পেরে শিক্ষকরা আনন্দিত। 'নবআলো পাঠশালার এক শিক্ষিকা নীলা ইসলাম লায়লা বলেন, ‘আমরা এসব শিশুদের নিয়ে খেলাধুলা, নাচ-গান সহ বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকি। এছাড়া প্রতিবছর আমরা এসব শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং পিঠা উৎসব করে থাকি। আর দশজন শিশুদের মতোই স্বাভাবিকভাবে ওদের গড়ে তুলি আমরা।’'নবআলো' পরিবারের কার্যক্রম নিয়ে জানতে চাইলে সংগঠনটির সহ সাধারণ সম্পাদক সাগর মাহমুদ সানী বলেন ‘আমাদের এখানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাচ্চা আছে। এসব শিশুরা আগে কাজ করতো। তারা এখন পড়তে আসছে। এই স্কুলের বাচ্চাদের দেখে অনেক বাবা-মা তাদের বাচ্চাদেরকেও পাঠাচ্ছেন। এটা আমাদের সফলতা।
শিক্ষার্থী আঞ্জুমান, সাইফসহ কমপক্ষে পাঁচজন শিক্ষার্থী জানায়,এখানকার লেখাপড়ায় তাদের অনেক উন্নতি হয়েছে। শুধু লেখা পড়া নয় এর বাইরেও তাদের অনেক কিছু শিখানো হয় যা সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে।
সংগঠনটির উপদেষ্টা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মো: আমিনুল ইসলাম বলেন, 'নবআলো পাঠশালা' সত্যিই এই এলাকায় জ্ঞানের আলো ছড়াচ্ছে। এটি যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সমাজ আরও ভালোভাবে এগিয়ে যাবে। আমাদের ভবিষ্যত প্রজন্ম অনেকটা উপকৃত হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied