লালমোহনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার র্যালি
'আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি' এবং ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়' প্রতিপাদ্যে ভোলার লালমোহনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) লালমোহন উপজেলা শাখার আয়োজনে থানার মোড় থেকে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের চৌরাস্তায় এসে সমবেত হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ। বক্তব্যে সড়ক দুর্ঘটনার প্রধান পাঁচটি কারণসহ দুর্ঘটনারোধে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন বক্তারা।
নিরাপদ সড়ক চাই (নিসচা) লালমোহন শাখার উপদেষ্টা কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিশচা'র লালমোহন শাখার উপদেষ্টা জসিম জনি, শামীম রেজাসহ আরও অনেকে।
জামান / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান