ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২২-১০-২০২২ দুপুর ২:৩৩

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ স্লোগানে রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  দিবসটি পালন উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ প্রদক্ষিণ শেষে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রাণী সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহনেওয়াজ, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন, টিআই তারোক পাল, জেলা আওয়ামী লীগের সাবেক  সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব,  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুর রহমান, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক প্রমুখ।

জামান / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত