বান্দরবানে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বিষপানে স্ত্রীর আত্মহত্যা, স্বামী আটক
বান্দরবানের লামায় স্বামীর মারধর ও নির্যাতন সহ্য করতে না পেরে হনুফা বেগম (২৪) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘিলাতলী এলাকায় এ ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় পাষণ্ড স্বামী মো. ফোরকানকে আটক করে পুলিশ।
নিহত হনুফা বেগম মহেশখালী উপজেলার কালারমার ছড়ার চিনি পাড়ার মৃত শুয়া মিয়া ও ছকিনা খাতুনের মেয়ে। পাষণ্ড স্বামী মো. ফোরকান ঘিলাতলী এলাকার মো. রফিক উদ্দিনের ছেলে।
বিষপানে আত্মহত্যা করার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ হোসাইন মামুন বলেন, তার স্বামী ফোরকান সব সময় তাকে মারধর ও নির্যাতন করত। স্বামীর সংসারে তার সুখ ছিল না।
নিহতের স্বজনরা বলেন, গত ২০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে স্বামী মো. ফোরকান তার স্ত্রী হনুফা বেগমকে মারধর করে। নির্যাতন সহ্য করতে না পেরে বাড়ির পাশে পাহাড়ে জঙ্গলে লুকিয়ে বিষপান করেন হনুফা। বিষপান করার পর সে বমি করতে থাকলে এলাকার লোকজন সবার কাছ থেকে চাঁদা তুলে তার স্বামীকে দিয়ে পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করান। তার অবস্থা আরো খারাপ হলে সিটি হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিতে পরামর্শ দেয়। কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়ার পথে গৃহবধূ হনুফার মৃত্যু হয়।
লামা থানার উপ-পরিদর্শক (এসআই) সুধন দাশ বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামী মো. ফোরকান এখন পুলিশ হেফাজতে রয়েছে।
জামান / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন