কোনাবাড়ীতে ছাত্রদলের ৮ কর্মীকে গ্রেফতার
গাজীপুরের কোনাবাড়ীতে ছাত্রদলের ৮ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
গ্রেফতারকৃতরা হলেন,যুবরাজ হোসেন(২৪), আফজাল হোসেন তমাল (১৯),জিদমী হাসান নাইম (১৯),ইয়াসিন মিয়া (২২),সেলিম রেজা (২২), রাকিব ইসলাম (২০),হোসাইন মোহাম্মদ এরশাদ (২২) এবং শাহ আলম (১৭)।
উল্লেখ শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে কোনাবাড়ি থানা ছাত্রদলের আহবায়ক মাসুম হোসেনের নেতৃত্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি এবং মিথ্যা মামলায় গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব উদ্দিনসহ গ্রেফতার হওয়া নেতা কর্মীদের মুক্তির দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে মাথায় কাঁপনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করে কোনাবাড়ী থানা ছাত্রদল ।
মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ি সাইনবোর্ড এলাকা থেকে শুরু হয়ে পল্লীবিদ্যুবৎ এলাকার পৌছলে পুলিশ ধাওয়া দেয় । পুলিশের ধাওয়ায় কোনাবাড়ি ফ্লাইওভারের পুর্ব মাথা গিয়ে ছত্রভঙ্গ হয়ে যায় । পুলিশ ঘটনাস্থল ছাত্রদলের ৮ জন ছাত্রকর্মীকে আটক করেছে ।
জিএমপি কোনাবাড়ি থানার উপ- পরিদর্শক মাইকেল বনিক জানান, মহাসড়ক অবরোধ করে মিছিল করায় তাদের সড়িয়ে দিতে ধাওয়া দেয়া হয়। এতে জনদুছর্ভোগ সৃষ্টির কারণে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে ।
প্রীতি / প্রীতি
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ