ফটিকছড়ির ভূজপুরে মদ ও উপকরণসহ আটক ৩
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ জুলাই) সকালে ভূজপুর থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দিনের নেতৃত্বে ২নং দাঁতমারা ইউপির কালীকুম্ভার পাড় মোড় ও কাজিরহাট বাজারের ইসলামী ব্যাংকের (এজেন্ট শাখা) সামনে থেকে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২০ লিটার দেশীয় চোলাই মদ ও ৯০ কেজি মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের চিনছিড়ি পাড়ার মৃত রবিয়া ত্রিপুরার ছেলে নির্মল ত্রিপুরা (৪৫), পূর্ব ভূজপুর ৭নং ওয়ার্ডের মিলন বড়ুয়ার ছেলে প্রদীপ বড়ুয়া (৪০) এবং পশ্চিম ভূজপুর রোসাইঙ্গাঘোনা ২নং ওয়ার্ডের জামাল মিয়ার ছেলে গোলাফুর রহমান (৫৩)।
আটককৃতদের মধ্যে গোলাফুর রহমান নিয়মিত আসামি। তার নামে ভূজপুর থানায় মামলা রয়েছে। মামলা নং-১০/০৭/২০২১। আটককৃতদের নামে পৃথক মামলা রুজু করা হয়েছে বলে জানান ভূজপুর থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দিন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ