ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

অনিয়মের তথ্য চাওয়ায় কুত্তার বাচ্চা গালি দিলো প্রধান শিক্ষক


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ১১:২৮

শিক্ষার্থীদের মারধর, অসদাচরণ ও পরীক্ষার খাতায় নাম্বার কম দেয়া, বিভিন্ন অযুহাতে অতিরিক্ত ফি আদায়, অবহেলায় স্কুলের পরিবেশ নষ্ট হয়ে যাওয়া ও বাৎসরিক বরাদ্ধ নয় ছয় করে অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম আলমগীর হাসানের বিরুদ্ধে। তিনি হলেন দুর্গাপুর উপজেলার এম.কে.সি.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম আলমগীর হাসান। প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে নানান তাল বাহানায় প্রশাসনিক কার্যক্রম সহ ব্যাহত হচ্ছে পাঠদান। 

ওইসব অনিয়মের বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য জানতে চাইলে সাংবাদিককে কুত্তার বাচ্চা বলে গালি দেয় ওই শিক্ষক। ভুক্তভোগী সাংবাদিক দৈনিক সকালের সময় উপজেলা প্রতিনিধি আল নোমান শান্ত ।এই শিক্ষকের অপসারণের দাবীতে সম্প্রতি মানববন্ধন করেছেন ঐ স্কুলের শিক্ষার্থী ও অবিভাবকরা। এর আগেও বেশ কয়েকবার স্থানীয় সচেতনমহল সহ শিক্ষার্থীরা মানববন্ধন ও আলোচনায় বসেছেন। তবে গেল ২৮ শে জুন শিক্ষার্থীদের আন্দোলনের দাবী মেনে নিয়ে এই স্কুল থেকে স্ব-ইচ্ছায় পদত্যাগ করে অন্য স্থানে চলে যাওয়ার প্রতিশ্রুতির ৪ মাস পেরিয়ে গেলেও তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে সরে যাননি। সেখানে নতুন করে প্রধান শিক্ষক আসতে পারছেন না। একজন দায়িত্বশীল প্রধান শিক্ষক না থাকায় যেমন স্কুলের পড়াশোনার মান খারাপ হচ্ছে পাশাপাশি স্কুলের দীর্ঘদিনের সুনামও ক্ষুণ্ণ হচ্ছে। তিনি ৪ মাস যাবত স্কুলে না এসেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন, অথচ দু-জন সহকারী শিক্ষকের বেতন-ভাতা বন্ধ রাখারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কোন অদৃশ্য শক্তির বলে তিনি এমনটা করে যাচ্ছেন তা জানতে চায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও সচেতন মহল। এই নামকরা প্রতিষ্ঠানে আইসিটি ল্যাব নেই, বিজ্ঞান গবেষণাগার নেই। এইসব সরঞ্জাম কেনার জন্য সরকারী বাজেট বরাদ্ধ থাকলেও এ খাতে খরচ না করে তিনি। গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে ময়মনসিংহ বিভাগের ডিডি স্কুলে উপস্থিত হয়ে এ সকল অনিয়মের তদন্ত করে অভিযোগের সত্যতাও পেয়েছেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হাসান অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করায় আশানুরূপ শিক্ষার পরিবেশ পাচ্ছে না শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন নিয়ে টালবাহানা করে আসছেন বলে জানায় স্থানীয়রা। এতে সরকারি এ প্রতিষ্ঠান থেকে অভিভাবকরা মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন বলেও জানা গেছে। এদিকে বিদ্যালয়ের স্কুল শিক্ষক সহ মাঠে থাকা শহীদ মিনারটি ও অপরিষ্কার অপরিছন্ন। এছাড়াও স্কুল মাঠে গরু-ছাগল চারণ করা হয়ে থাকে।

নাম প্রকাশে অসংখ্য শিক্ষার্থীর অভিভাবক জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্বে থাকা আলমগীর হাসান শিক্ষার্থীদের সাথে খুবই খারাপ আচরণ করেণ, শিক্ষার্থীদের মারধরও করেন। যেসব ভাষায় গালাগাল করেণ তা বলার মতো না। এই বিদ্যালয়ে আমাদের সন্তানের পড়াশোনার ভালো পরিবেশ দেখছি না। শুধু তাই নয় আমরা অভিভাবকরা কখনও কখনও স্কুলে গেলে আমাদের সাথেও খারাপ আচরণ করেণ তিনি।

এ বিষয়ে ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, সাংবাদিক'কে গালমন্দ করার বিষয়টি আমি শুনেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রযোজনীয় পদক্ষেপ নেবো। 

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত