ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরায় আর্তমানবতার সেবায় কাজ করছে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন


প্রেস রিলিজ  photo প্রেস রিলিজ
প্রকাশিত: ১০-৭-২০২১ দুপুর ৪:১

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত অসহায়, দুস্থ, গরিব রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করছে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহর সার্বিক সহযোগিতায় গত এক সপ্তাহ ধরে সহায়তা অব্যাহত রয়েছে।

লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যানের নির্দেশ মোতাবেক একটি স্বেচ্চাসেবক টিম সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবা প্রদান করছে। পাশপাশি যারা অসহায়, দুস্থ, গরিব রোগী তাদের ডাক্তারের প্রেসক্রিপশন দেখে সরাসরি ওষুধ কিনে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। যেসব রোগী খাদ্য সংকট ও অর্থ সংকটে ভুগছে তাদের নগদ অর্থ প্রদান করছে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন।

প্রফেসর ইউসুফ আব্দুল্লাহ বলেন, লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন বরাবরের মতো এবারো মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। যখনই খুলনা বিভাগ ও সাতক্ষীরা জেলার মানুষ কোনো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, কালবৈশাখী ঝড়, টর্নেডো, নদীভাঙন ও শৈত্যপ্রবাহে ক্ষতিগ্রস্ত হয় তখনই এই ফাউন্ডেশন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আগামীতেও মানবসেবামূলক এসব কাজ অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার