গোয়ালন্দে প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণের জন্য কম্পিউটার উপহার
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, শুধু একটু সহানূভূতি মানুষ কি পেতে পারে না’ এই প্রত্যয় নিয়ে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নায়ন সংস্থা সংগঠনের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং তাদের জন্য কিছু করার ব্রত নিয়ে এগিয়ে এসেছে সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে এক মানবিক সংগঠন।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার দৌলতদিয়ার কার্যালয়ে দুস্থ প্রতিবন্ধী মানুষের মাঝে কম্পিউটার প্রশিক্ষণ দেয়ার জন্য কম্পিউটার উপহার দিয়েছে মানবিক সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন- মোহাম্মদ আসিফ প্রিন্স চেয়ারম্যান সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মোঃ তাইজউদ্দিন নির্বাহী পরিচালক সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মোঃ আবুল আমিন সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, গোয়ালন্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রতন শেখ,সাধারণ সম্পাদক মুন্নাফ শেখ,সহ-সভাপতি সাঈদ মন্ডল, কোষাধক্ষ্য রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সিদ্দিক সরদার, রাকিবুল ইসলাম প্রধান সমন্বয়কারী, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী খাঁ, এস এম হোসাইন সদস্য প্রমুখ।
সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) চেয়ারম্যান আসিফ প্রিন্স বলেন, আমরা গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধীদের মাঝে কম্পিউটার উপহার দিলাম। এরপর আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তুলব।
গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমাদের সংস্থার বিভিন্ন প্রতিবন্ধী জীবন পরিচালনার জন্য ভিক্ষাবৃত্তি করে থাকেন। ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে আসতে আমাদের জীবন সংসার চালানোর জন্য আমরা কর্মসংস্থানের সুযোগ চাই। আমাদের ক্ষুদ্র শিল্পায়নের প্রশিক্ষণ দেয়া হোক বা খামার পরিচালনার প্রশিক্ষণ দেয়া হোক। সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সংগঠনকে ধন্যবাদ জানাই আমাদের পাশে দাঁড়ানোর জন্য।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied