জাতীয় ফুটবল প্রতিযোগিতায় দেশসেরা চ্যাম্পিয়ন ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
৪৯তম জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ফাইনাল খেলায় জাতীয় পর্যায়ে দেশসেরা চ্যাম্পিয়ন হয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। রবিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের বুড়িং চর উচ্চ বিদ্যালয় বকুল গ্রুপকে হারিয়ে ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলের পদ্মা গ্রুপ ভূঞাপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে হারিয়ে চ্যাপিম্পয়ন হয়।
ফাইনাল খেলায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অপরাজিতা চ্যাম্পিয়ন হয়ে ট্রফি অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেছে। এছাড়া জেলা-উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) শুভেচ্ছা জানাচ্ছেন। এরআগে শনিবার সেমি ফাইনালে রাজশাহী ও রংপুর উপ-অঞ্চলকে হারিয়ে জাতীয় পর্যায়ে ফাইনাল খেলার সুযোগ পায় ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলের পদ্মা গ্রুপ ভূঞাপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এতে রাজশাহী ও রংপুর উপ-অঞ্চলকে ২-০ গোলে পরাজিত করে।
এ বিষয়ে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দিন বলেন, ১৯৪১ সালে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ’র হাত ধরে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিশেষ ভূমিকা রাখছে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়েও বেশ কয়েকবার সাফল্যের সাথে চ্যাম্পিয়ন হয়। এরই ন্যায় এবার জাতীয় পর্যায়ে ফুটবল খেলায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে। এতে আমরা আনন্দিত ও গর্বিত। জয়ীদেরকে পৌর মেয়র ও বিদ্যালয়ের পক্ষ থেকেও সংবর্ধনা দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত