অধিক সময় ধরে সীমান্তের গোলাগুলি, আতঙ্কের ভর পিছু ছাড়েনি
দুই মাসের অধিক সীমান্তের ওপারের দুই সেনা মধ্যে তুমুল গোলাগুলি যেন থামছে নাহ। থেমে থেমে দুই পক্ষের গোলা কিংবা মর্টার শেল ছোড়াছুড়ি। তাদের এই গোলাগুলিতে সিমান্তের ঘেষে থাকা স্থানীয়দের মাঝে আতঙ্ক যেন শেষ নাই। মিয়ানমারের দুই সেনাদের গোলাগুলি যেন দিন কিংবা রাতে ঘুম কেড়ে নিয়েছে সীমান্তের মানুষের। ফলে কেউ ছেড়েছেন ঘর কেউ পালিয়ে আত্বীয় বাসায় নিয়েছেন ঠাঁই।
এদিকে দীর্ঘ ১ সপ্তাহের অধিক সময় ধরে অত্র এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির শব্দ শুনা যায়নি। এতে অনেকটা স্বস্তিতে ছিল স্থানীয়রা।কিন্তু গত শুক্রবার ২১ অক্টোবর রাত হতে শনিবার ২২ অক্টোবর সকাল পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা,ভাল্লুক খাইয়া,লেমুছড়ি এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে প্রচন্ড গোলাগুলি হয়।পরে শনিবার বেলা ১ টা থেকে শুরু হয় ক্ষুদ্রাস্ত্র ও মর্টার সেল বিস্ফোরণের শব্দ। এক পর্যায়ে শনিবার দুপুরে দোছড়ির বাহির মাঠ, চেরার মাঠ এলাকার ইউনুছ ও ইলিয়াসের ধান ক্ষেতে এসে পড়ে।
এতে কোন প্রকার হতাহতের ঘটনার খবর পাওয়া না গেলেও এই ঘটনায় আতঙ্কিত হয়ে অত্র এলাকার সীমান্তে বসবাসকারী বাংলাদেশীরা এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল।ওপারের সীমান্তের ৪৩-৪৪ পিলারের মধ্যে দিনভর গোলাগুলিতে আতংকিত হয়ে ৩ গ্রামের ২ শতাধিক মানুষ এখন পালিযে এসেছে। পালিয়ে আসা পরিবারগুলো অনেকে স্বজনদের কাছে আশ্রয় নিয়েছে। আবার অনেকে উপজেলা প্রশাসনের খোলা অস্থায়ী আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছিল। রবিবার সকালের থেকে উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে বাড়ি ফিরছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকার বাসিন্দারা। ঘরে ফিরলেও তাদের মাঝে এখনো কাটেনি আতঙ্ক।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকে মিয়ানমার বিদ্রোহী একটি গোষ্ঠীর সাথে মিয়ানমার বাহিনীর গোলাগুলি শুরু হয় আমতলী মাঠ নামক এলাকায় মিয়ানমারের সরকারী বাহিনীর একটি চৌকিতে। এটি দীর্ঘ দেড় মাস ধরে বিদ্রোহীদের দখলে ছিলো। তাদের ধারণা এ ক্যাম্পগুলো পূনঃরুদ্ধারের জন্যে এ গোলাগুলির হয়েছিল। শনিবার দুপুর থেকে প্রথম একে -৪৭ রাইফেলস এর ১ টি গুলির আওয়াজ শুনেন তারা। বেলা ১২ টা থেকে বুষ্টির মতো ভারী অস্ত্রের গুলির আওয়াজ তাদেরকে তটস্থ করে তুলে। শিশু ও নারীরা দ্বিকবিদিক পালিয়ে আশ্রয় নিচ্ছে নিরাপদ দূরত্বে স্বজনদের বাসা বাড়িতে।
নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৪ পিলার নিকটবর্তী আবদুর রহমান জানান, প্রথমে তারা বাড়ি না ছাড়লেও বেলা ২ টার পর সীমান্তের কয়েকটি গ্রাম থেকে লোকজন নিজেদের গরু-ছাগল নিয়ে পালিযে এসেছে আমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি গুহাতে। পরে বিভিন্ন নিরাপদ স্থানে লোকজন আশ্রয় নিচ্ছে।
২৭৪ নং দৌছড়ি মৌজার হেডম্যান মনু মারমা জানান, দীর্ঘদিন ধরে মিয়ানমার সেনাবাহিনী ও মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মির (এএ) সাথে সংঘর্ষ চলছে,গতকাল দুপুরে সীমান্তের ওপারে প্রচন্ড গুলি বোমার আওয়াজে এলাকার মানুষের আতঙ্ক এখনো কাটেনি তবে যে যার বাড়ীতে উদ্বেগ উৎকন্ঠায় ফিরেছেন তবে এখনো আতঙ্ক কাটেনি।
দোছড়ি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইমরান জানান, দুমাসের অধিক সময়ে ধরে গতকাল মিয়ানমার সেনাবাহিনী ও মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মির সাথে মিয়ানমার সীমান্তে প্রচন্ড সংঘর্ষ হয়। মুহুর্মুহু গুলি বোমার আওয়াজে দৌছড়ি ইউনিয়নের ৭ ও ৮নম্বর ওয়ার্ড লেমুছরি বাহিরমাট এলাকায় গুলি এসে পড়লে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে যারা গিয়েছিল তারা আবার নিজ বাড়ীতে ফিরে গেছেন। আজ রবিবার সকাল থেকে শান্ত আছে, তবে স্থানীয়দের মনে এখনো আতঙ্ক রয়েছে বলে জানান তিনি।
এব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী অফিসার সালমা ফেরদৌস এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন