ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে রিপোর্টার্স ইউনিটির মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১০-৭-২০২১ দুপুর ৪:১৮
মৌলভীবাজারের জুড়ীতে জুড়ী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মাস্ক ও অসহায় হতদরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জুলাই) উপজেলার চৌমুহনীতে জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা। 
 
‍আরো উপস্থিত ছিলেন- থানার ওসি (তদন্ত) আবুল কালাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সহ-সভাপতি আব্দুর রহমান শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খান, অর্থ সম্পাদক মুহিবুর রহমান, কার্যকরী সদস্য আশরাফ আলী। 
 
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, আপনারা যারা সাংবাদিকতা করেন তারা হলেন জাতির বিবেক। জুড়ী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অসহায় মানুষের মোঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আশা করছি আগামীতেও আপনারা অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবেন।
 
খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, এক প্যাকেট সেমাই , ৫০০ গ্রাম চিনি ও এক বোতল সয়াবিন তেল।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী