শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ সোমবার (২৪ অক্টোবর)। সাধারণত বাংলা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা বা কালীপূজা হয়ে থাকে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসমতে, দেবী কালী দেবী দুর্গারই একটি শক্তিরূপ। তাদের বিশ্বাস, জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করেন মা কালী দেবী। কালীপূজা শক্তির পূজা।
ভক্তদের কাছে তিনি শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত। গৃহে বা মন্ডপে প্রতিমা নির্মাণ করে এবং মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী বা ধাতুপ্রতিমাতেও কালীপূজা করা হয়। হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী হওয়ায় বিভিন্ন অঞ্চলে শ্মশানে শ্মশানকালী পূজা হয়।
কালীপূজার দিন সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীরা তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করেন। এটি দীপাবলি নামে পরিচিত। এর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা তাদের স্বর্গীয় পিতা-মাতা, স্বজনদের স্মরণ করেন। একই সঙ্গে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অন্ধকার, অনাচার, অশুভ ও অসুর শক্তিকে পরাভূত করে আলোকিত পৃথিবীর প্রত্যাশা করেন। এদিন মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণসহ ঢাক, কাঁসর, ঘণ্টা বাজিয়ে নানা উপাচারে মহাসমারোহে পূজা হয়। ভক্তরা দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেন।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগ থানাধীন শ্রীশ্রী বরদেশ^রী কালীমাতা মন্দির, পোস্তগোলা মহাশ্মশান মন্দির, পুরান ঢাকার তাঁতীবাজার, শাঁখারীবাজারসহ বিভিন্ন মন্ডপ, মন্দিরসহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে আজ কালীপূজা ও দীপাবলি হবে। ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ দেশ রূপান্তরকে বলেন, ঢাকেশ্বরী মন্দিরে আনন্দমুখর পরিবেশে পূজা অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পূজার দিন সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বালনের আনুষ্ঠানিকতা পালিত হবে। এরপর হবে সংগীতানুষ্ঠান। রাতে নানা উপাচারে মা কালী দেবীর পূজা অর্চনা ও প্রসাদ বিতরণ করা হবে।
জামান / জামান
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত