ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ সাংবাদিক সমিতি হরিরামপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন


হরিরামপুর প্রতিনিধি photo হরিরামপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৫-২০২১ দুপুর ৪:৫৬
বাংলাদেশ সাংবাদিক সমিতি হরিরামপুর উপজেলা শাখার তিন বছর মেয়াদী ৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি জ. ই. আকাশ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত সকালের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম। শুক্রবার (২৮ মে) দুপুরে হরিরামপুর উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব।
 
হরিরামপুর উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহির সভাপতিত্বে এবং সদস্য সচিব আবিদ হাসান আবেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাবেক সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান বিশ্বাস।
 
তিন বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি শুভংকর পোদ্দার। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি সজিব গুহ মজুমদার, দপ্তর সম্পাদক পদে সাপ্তাহিক অগ্নিবিন্দুর প্রতিনিধি মো. সায়েম খান, অর্থ ও প্রচার সম্পাদক পদে দৈনিক লাখোকণ্ঠের প্রতিনিধি মো. শামীম মোল্লা নির্বাচিত হয়েছেন। 
 
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন- দৈনিক সংবাদের প্রতিনিধি মাহিদুল ইসলাম মাহি, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আবিদ হাসান আবেদ ও দৈনিক সবুজ নিশানের প্রতিনিধি মো. সাইফুল ইসলাম।
 
উল্লেখ্য, সমিতির সাধারণ সদস্য হিসেবে আছেন দৈনিক মাতৃজগৎ-এর প্রতিনিধি মো. নূরুল আমিন এবং দৈনিক শীর্ষবার্তার প্রতিনিধি সাকিব আহমেদ।
 
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (টিআরইউ) সভাপতি মনিরুল ইসলাম মিহির ও সাধারণ সম্পাদক বি এম খোরশেদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি সিংগাইর উপজেলা শাখার সভাপতি মোবারক হোসেনসহ হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত