ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আদিতমারীতে জোরপূর্বক দোকান দখলের পাঁয়তারা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ২:৫৪
লালমনিরহাটের আদিতমারীতে অসহায় কৃষকের মুদি দোকান জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে থানা ও ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শাহ আলম। তবে অব্যাহত হুমকি-ধমকি ও প্রভাবশালীদের দখলচেষ্টায় নিরাপত্তাহীনতায় ভুগছে ওই পরিবার।
 
লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী কলতারপাড় এলাকার বাসিন্দা শাহ আলম প্রায় ১৬ বছর আগে ৬টি দাগে পৌনে ৭ শতাংশ জমি ক্রয় করেন। এর একাংশে স্থানীয় কলতারপাড় বাজারে মুদি দোকান দিয়ে ছেলে-মেয়ের পড়াশোনা ও সংসার চালান। কিন্তু সম্প্রতি ওই এলাকার বিদেশ ফেরত প্রভাবশালী আফছার আলী মজু ও তার দুই ছেলে হামিদুল ইসলাম ও রফিকুল ইসলাম দোকানের জায়গাটি নিজেদের বলে জায়গা ছেড়ে দিতে বলে।
 
ক্রয়সূত্রে জমির মালিক তিনি জানালে হুমকি-ধমকি দেয়। পরে তিন লাখ টাকার বিনিময়ে উক্ত দোকানের জায়গা বিক্রির প্রস্তাব দেয়। কিন্তু জায়গা বিক্রিতে অস্বীকার করলে প্রভাব খাটিয়ে দোকানের সামনে দিয়ে ইট গেঁথে দেয়াল তুলে দখলের চেষ্টা করে। বাধ্য হয়ে পুলিশের জরুরি সহায়তা নাম্বার ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশ ডেকে নিলে পুলিশ ওই দেয়াল ভেঙে দেয়। একপর্যায়ে দোকান দখল নিতে তালা লাগিয়ে দিলে পুলিশ সে তালা খুলে দেয়। 
 
স্থানীয় প্রভাবশালী ভাড়াটিয়াদের সহায়তায় মজু তাকে দেখে নেয়ার হুমকি দেয় ও শাহ আলমের ভাইকে মারধর করে। বর্তমানে প্রতিনিয়ত সেখানে প্রভাব খাটিয়ে দিন-রাত দোকান দখলের চেষ্টা করছে মজু চক্র। এ অবস্থায় শাহ আলম ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
 
ভুক্তভোগী শাহ আলম জানান, আমি ক্রয়সূত্রে দোকানের জমির মালিক। ওই দোকান করে সংসার চালাই। আমাকে জোর করে ওই জমি লিখে দিতে বলেছিল। আমি দেইনি, তাই জাল কাগজ দেখিয়ে মাস্তান দিয়ে দখল করার চেষ্টা করছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি পরিবার নিয়ে শান্তিতে থাকতে চাই।
 
এ বিষয়ে অভিযুক্ত হামিদুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। মোবাইল ফোনে কল দেয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।
 
বিষয়টি নিয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, জরুরি সহায়তা লাইনে ফোন পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। যাতে কোনো আইনশৃঙ্খলা বিঘ্নিত না হয় সেজন্য দুপক্ষকে বলা হয়েছে। জমিজমার বিষয় আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার