ঢাকা মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ঢাকায় করোনার হটস্পট হয়ে উঠছে দোহার-নবাবগঞ্জ


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১০-৭-২০২১ দুপুর ৪:৫৬
ঢাকার চারপাশের উপজেলাগুলো করোনা ভাইরাসের হটস্পটে পরিণত হচ্ছে। আর করোনার হটস্পট হয়ে উঠছে দোহার-নবাবগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ। প্রতিদিনই এসব এলাকায় পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। এছাড়া ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গত ১০ দিনে ২১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। দোহারে আক্রান্ত হয়েছেন ১৮৮ জন। 
 
ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় বাড়ছে করোনা সংক্রমণ। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এক সপ্তাহে ৪০১ জনের নমুনা পরীক্ষায় এখানে ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন দুজন। এ পর্যন্ত নবাবগঞ্জে মোট শনাক্ত হয়েছে ১৩২৩ জন। দোহারে ইতোমধ্যে তিনজন মৃত্যুবরণ করেছেন। দোহারে ১০ দিনের করোনা সংক্রমণের হার ৪৮% এবং নবাবগঞ্জে প্রায় ৫৩%। 
 
করোনা আক্রান্তদের মধ্যে যারা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন তাদের শ্বাসকষ্টের জটিলতা দেখা যাচ্ছে। এ কারণে প্রতিদিনই এই দুই উপজেলা থেকে রোগীদের ঢাকায় পাঠিয়ে দেয়া হচ্ছে। এর মাধ্যমে ঢাকায় সংক্রমণ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দোহার-নবাবগঞ্জে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ থাকলেও শ্বাসকষ্টের জটিলতা নিরাময়ে নেই হাইফ্লো ক্যানোলা। এতে অক্সিজেন লেভেল ২-৩ মাত্রায় সরবরাহ করা গেলেও তীব্র শ্বাসকষ্টের জন্য হাইফ্লো ক্যানোলা না থাকায় রোগীদের ঢকায় পাঠাতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।  
 
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দেশের কয়েকটি অঞ্চলে কোভিডের ভয়াবহ অবস্থার কারণে সেখানে অতিমাত্রায় অক্সিজেন সাপ্লাইয়ের প্রয়োজন হচ্ছে। তবে যেসব স্থানে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে এখনো লিকুইড অক্সিজেন দেয়া হয়নি, তার মধ্যে দোহার-নবাবগঞ্জকে অবশ্যই ‘প্রায়োরিটি’ দেয়া উচিত। ধীরে ধীরে রেড জোনে পরিণত হচ্ছে দোহার-নবাবগঞ্জ। প্রশাসন, দোহার স্বাস্থ্য কমপ্লেক্স ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর টহল ও নজরদারি সত্ত্বেও জনগণের অসচেতনতা এবং শ্রমজীবী মানুষের রুটি রুজির কারণে পরিপূর্ণ বাস্তবায়ন করতে হিমশিম খেতে হচ্ছে।

এমএসএম / জামান

দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"

আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়

রায়পুরে কিশোরী ধর্ষণকাণ্ডে আসামিকে পালাতে সহযোগিতায় ছাত্রদল নেতা জেলহাজতে

কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার - কুমিল্লায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

ঝিনাইদহে কথিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা'র চেয়ারম্যান মাহমুদুল হাসানের রিমান্ড মঞ্জুর

প্রধানমন্ত্রীর উপহারের চাল পেয়ে উচ্ছ্বসিত মনিগ্রাম ইউনিয়নবাসী

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত, আহত ৫০

‎সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১

তেঁতুলিয়ায় এমপি নওশাদ জমিরের পক্ষে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা বিতরণ

ফুলবাড়ীয়ায় স্বপন ডাক্তারের আদরে বেড়ে ওঠা ৩৫ মণের ষাঁড় ‘সাদাময়না