ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বান্দরবানে তিন গরু ব্যবসায়ীকে হত্যার দায়ের ১০ জনের মৃত্যুদণ্ড


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ৪:১৪
বান্দরবানের আলীকদম-থান‌চি সড়‌কের ২৮ কি‌লো‌মিটার এলাকায় তিন গরু ব‌্যবসায়ী‌কে হত‌্যার দায়ে ১০ জনকে মৃত‌্যুদণ্ড দি‌য়ে‌ছে জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও  একই মামলায় ১৪ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানাসহ বিভিন্ন ধারায় অনাদায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ২৪ অক্টোবর (সোমবার) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় ঘোষণা দেন।
 
তথ্যটি নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের মামলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ইকবাল করিম জানান, তিন গরুর ব্যবসায়ীকে হত্যার বিষয়টি প্রমাণিত হওয়ার ১০ আসামিকে ফাঁসির রায় দিয়েছে আদালত। তবে আসামিরা পলাতক রয়েছে বলে জানান তিনি।
 
আসামিরা হলো- যোহান ত্রিপুরা (২০), ক্যহিন ত্রিপুরা (২২) ,জসিন ত্রিপুরা (২৫), জয় ত্রিপুরা (২৪), জর্জ ত্রিপুরা (২৮), শানি ত্রিপুরা (২০), সালাউ ত্রিপুরা (২২),সেনেন্দ্র ত্রিপুরা (২৭), যোসেফ ত্রিপুরা (২৫), শিগরাম ত্রিপুরা (৩৭)। তারা থানচি উপজেলার বাসিন্দা।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালে গরুর কেনার কথা বলে ২৮ কিলোমিটার নামক স্থানে গহীন বনে নিয়ে গিয়ে তিন গরুর ব্যবসায়ীকে খুন করে ওই ১০ আসামি। পরে ১০ জনের নামে থানচি থানায় অপহরণের মামলা দায় করা হয়। পরে যৌথবাহিনীর অভিযানে যোহান ত্রিপুরা, ক্যহিন ত্রিপুরা ও জসিন ত্রিপুরাকে আটক করার পর জামিন নিয়ে পালিয়ে যায়।
 
এ অভিযোগের প্রেক্ষিতে দণ্ডবিধির ৩৮৫/৩৮৬/৩৮৭/৩৬৪/ ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া আদালত ফাঁসির রায় ঘোষণা করে।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ