ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক
ফটিকছড়িতে মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহ ও ভূমিহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসক মুমিনুর রহমানের নেতৃত্ব একটি পরিদর্শন টিম। শনিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার পাইন্দং ইউনিয়ন এলাকার ১৮৮টি ও ফটিকছড়ি পৌরসভার ৮০টি নবনির্মিত ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক মুমিনুর রহমান। এ সময় জেলা প্রশাসক সুবিধাভোগী পরিবারের মাঝে মানবিক সহয়তা ও বৃক্ষরোপণের জন্য পাঁচটি করে বৃক্ষ প্রদান করেন।
এ সময় ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদুল আরেফিন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালামত উল্লাহ চৌধুরী শাহীন, পৌরসভার মেয়র ইসমাঈল হোসেন, নবাগত ইউএনও মহিনুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, পাইন্দং ইউপি চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন স্বপন, ইউপি সদস্য সালাউদ্দীন সরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক মুমিনুর রহমান সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধাণমন্ত্রীর অঙ্গীকার ছিল বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। তারই ধারাবাহিকতায় সারাদেশে গৃহহীন ও ভূমিহীন পরিবার পাচ্ছে একটি পাকা ঘরসহ বন্দোবস্তকৃত ভূমি। ফটিকছড়িতে যে ঘরগুলো দেখেছি সেগুলো যথেষ্ট ভালো লেগেছে।
উল্লেখ্য, প্রথম পর্যায়ে উপজেলার পাইন্দং, সুয়াবিল, ভূজপুর এবং কাঞ্চননগর ইউনিয়নে ৭০টি ঘর দেয়া হয়। দ্বিতীয় পর্যায়ে ফটিকছড়ি পৌরসভায় ৭৫টি, খিরামে ১০০টি, পাইন্দংয়ে ১৯৯টি, ভূজপুরে ৮৮টি, সুয়াবিলে ১৩টি, নারায়ণহাটে ১০টি, বাগানবাজারে ৩০টি, ধর্মপুরে ১টিসহ সর্বমোট ৬০০টি গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘরের চাবি ও জায়গার দলিলাদি বুঝে দেয়া হয়।
এমএসএম / জামান
সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
ধুনটে আগুনে বসতবাড়ি পুড়ে নিঃস্ব কৃষক পরিবার
শ্রীপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন: ৪৯৬ নারী পেলেন টাকা
দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় কুপিয়ে হত্যা
নবীগঞ্জে বদর দিবস উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল
আদমদীঘিতে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন
শালিখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
শ্রীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া
ঘুষ ছাড়া মেলেনা খারিজ হাটিকুমরুলে" সেবাবঞ্চিত ভুক্তভোগীদের অভিযোগ