ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১০-৭-২০২১ বিকাল ৬:৩৬

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করছে উপজেলা প্রশাসন। শনিবার (১০ জুলাই ) উপজেলার পোস্ট অফিস রোড, বিজিবি ক্যাম্প ও কামিনীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অমান্য ও সরকারি বিধি অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ শনিবার উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে জুড়ী উপজেলার পোস্ট অফিস রোড, বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকা ও ভবানীগঞ্জ বাজার এলাকায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮-এর ২৫(২) ধারায় ৬টি মামলায় ১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং বিধিনিষেধের আওতাধীন দোকানপাটসমূহ বন্ধ করা হয়। অভিযানকালে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল সহায়তা করে।

এছাড়াও এ সময় সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইকবাল খান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, করোনা প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী