রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫
রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় ডাকাত দলের মধ্য থেকে প্রায় ৭ থেকে ৮ জন পালিয়ে যায়। পুলিশ ডাকাত স্থল থেকে দেশি-বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার করে।
বুধবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে অভিযানকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সরদারপাড়ার মো. খলিল শেখের বাড়ির টিনের ঘরের সামনে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর জন্য দৌড় দেয়। সেখান থেকে সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ ডাকাত সদস্যকে গেফতার করা হলেও অন্যরা পালিয়ে যায়।
গেফতারকৃতরা হলো- রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের মো. রাজ্জাক উদ্দীন বিশ্বাস ওরফে টাবলুর ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রাহাদ বিশ্বাস ওরফে পিয়াল (২৬), বিনোদপুর গ্রামের মৃত ফরহাদ মণ্ডলের ছেলে মো. আরিফ মণ্ডল (২৯), আলাদীপুর গ্রামের কুব্বাদুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম (২৫), সজ্জনকান্দা গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে মো. রমজান আলী (২৪) এবং আলাদীপুর গ্রামের মো. ইকবাল শেখের ছেলে মো. আলীম শেখ (২৩) ।
পুলিশ সুপার বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল শেখ, পলাশ বিশ্বাস, মিথুন শেখ, ফরিদ ওরফে কালা ফরিদ, লাল্টু, টোকন পাটোয়ারীসহ অজ্ঞাতনামা আরো ৭-৮ জন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের দেহ ও অবস্থানরত ঘরে তল্লাশি চালিয়ে একটি স্বয়ংক্রিয় বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তলের গুলি, শটগানের একটি কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, একটি লোহার তৈরি ধারালো রামদা, একটি ধারালো রামদা, একটি মরিচা পড়া কুড়াল, একটি বাঁটবিহীন লোহার তৈরি ধারালো ছোরা, একটি ধারালো স্টিলের তৈরি ছোরা, ২টি স্টিলের ফোল্ডিং ধারালো চাকু উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজাউল করিম, রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied