ঘুর্ণিঝড় সিত্রাংয়ে শরণখোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাগেরহাটের শরণখোলায় ক্ষয়ক্ষতির পাশাপাশি ১০২টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত, ৬২৫টি ঘর আংশিক ও বেশ কয়েকটি খামারের প্রায় ৫০ হাজার হাঁস-মুরগি ক্ষতিগ্রস্তসহ দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্য্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ও ভারী বর্ষনে উপজেলার চারটি ইউনিয়নের ৮ কিলোমিটার ইট সলিং রাস্তা, ২৮ কিলোমিটার কাঁচা সড়ক ও .৩ কিলোমিটার পাকা সড়ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ৫২৩ টি পুকুর ও ১০০ টি ছোট বড় মাছের ঘের, ১১৬০ হেক্টর ইরি ও আমন ক্ষেতের পাশাপাশি ৭২০ হেক্টর বীজ তলা ক্ষতিগ্রস্থ হয়েছে। খাবার পানির উৎস ৩৫ টি নলকুপ সম্পূর্ণ ও ১২৫ টি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সামছুল আরেফিন জানান, মিষ্টি পানির উৎস ৬টি পুকুরের পাড় সম্পূর্ন ক্ষতিগ্রস্থ হয়ে লবণ পানি প্রবেশ করেছে। এছাড়া বেশ কয়েকটি অফিস ক্যাম্প আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর-ই আলম সিদ্দিকী জানান, ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণ করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে ক্ষতিগ্রস্থদের সহযোগীতা করা হবে। ###
শরণখোলা, বাগেরহাট।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied