ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বালিয়াকান্দিতে লাল ও কালো ধান চাষে সফলতার স্বপ্ন দেখছেন মজিবর


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২২ বিকাল ৫:১০

রাজবাড়ীর বালিয়াকান্দিতে রেড ও ব্ল্যাক রাইস (লাল ও কালো ধান) চাষ করে সফলতার সম্ভাবনা দেখছেন স্মার্ট কৃষি উদ্যোক্তা মজিবর রহমান। সরেজমিন দেখা যায়, উপজেলার বহরপুর ইউনিয়নের গ্রাম বহরপুর  মাঠে  ধানক্ষেতের সবুজ গাছে দোলা দেয়া সোনালি শীষ আর এর পাশেই সবুজ গাছে দুলছে লাল ও কালো ধানের শীষ। এ ধানক্ষেত দেখতে এসেছেন অনেকে।

ক্ষেত দেখতে আসা মানুষের সাথে কথা বলে জানা যায়,  এ জাতের ধানগাছ এর পূর্বে দেখেননি, তাই দেখতে এসেছেন। আবার অনেকে ইউটিউব দেখে চাষে আগ্রহী হয়ে চাষাবাদের বাস্তব চিত্র দেখার জন্য এসেছেন।  

কৃষি উদ্যক্তা মজিবর রহমান জানান, ইউটিউবে  দেখে আমি উদ্ভূদ্ধ হয়ে প্রতিকেজি ধানবীজ ২ হাজার টাকা দরে ৪ কেজি ৮ হাজার টাকায় ক্রয় করে  টিপু সুলতানের সহযোগীতায় ৮০ শতাংশ জমিতে বপণ করি। সঠিক পরিচর্যার ফলে ধানগাছ বেশ হৃষ্টপুষ্ট  হয়ে শীষ ধরা শুরু হয়েছে। আশা করছি ভালো ফলন হবে।

তিনি আরো জানান, পূর্বে শুধুমাত্র  চিন দেশের রাজ পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর জন্য  এই ধানের আবাদ হয়ে থাকতো। প্রজাদের এর আবাদে নিষেধাজ্ঞা ছিলো। রেড  জাতের ধানের চাল হয় লাল ও ব্লাক জাতের চাউল হয় কালো। এর চালে পুষ্টির পাশপাশি ঔষধি  গুণ রয়েছে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিজেন থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এতে থাকা ফাইবার হৃদপিণ্ড সচল রাখে। এছাড়াও ক্যান্সার ও ডায়াবেটিকস, স্নায়ুরোগসহ বিভিন্ন রোগ প্রতিরোধ  গুণ রয়েছে। এ ধান থেকে পাওয়া চাল প্রতিকেজি ৫০০ টাকায় বিক্রি হয়। এ চাল  মানুষ ভাত, পায়েস বা অন্য প্রক্রিয়ায় খেতে পারে। একজন মানুষ প্রতিদিন ১০০ গ্রাম চালের ভাত খেতে পারে। আমার উদ্যগে  সফল হলে  প্রতিকেজি ধানের বীজ ১ হাজার টাকায় দেওয়া সম্ভব হবে ফলে কৃষকেরা এ ধান চাষে আগ্রহী হবে বলে আশা করছি।

বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নতুন এ জাতের ধানে প্রচুর পুষ্টি  গুণ রয়েছে এছারাও ঔষধি গুন থাকায় বিভিন্ন রোগ প্রতিরোধে  ভূমিকা রাখে । এ ধান চাষ বৃদ্ধি পেলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবে।  আমরা ইতিমধ্যে ক্ষেত পরিদর্শন করে প্রদর্শনীর অন্তরভূক্ত করেছি। আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান