ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে কৃষক-শ্রমিক-স্বেচ্ছাসেবক ও মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৭-১০-২০২২ দুপুর ১১:৪৬

নওগাঁর ধামইরহাটের জাহানপুর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের ৪টি সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল ও কলেজ মাঠে কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীজুজ্জামান সরকার এমপি।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুইছার রহমানের সভাপতিত্বে ও সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সহ-সভাপতিও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ, সম্পাদক আলহাজ জহুরুল হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সহিদুল ইসলাম, সম্পাদক আনোয়ার হোসেন আনাজি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবুবুর রহমান সাবু, সম্পাদক জাবেদ নওরোজ আলমগীর, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আনজুয়ারা, সম্পাদক আরজিনা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিহাব উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় সম্মেলনে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান ফিরোজ, সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল মোমিন। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন রহিদুল ইসলাম সাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইউসুফ হোসেন।

অপরদিকে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন, সম্পাদক আনোয়ার হোসেন এবং ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানজুমা পারভীন পাপিয়া ও রুপালি বেগম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু