ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পাংশায় ছিনতাই হওয়া ১০ লাখ টাকা ও মোটরসাইকেল উদ্ধারসহ আটক ১


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৭-১০-২০২২ দুপুর ১২:৫০
রাজবাড়ীর পাংশায় কলেজ মোড় থেকে ছিনতাই হওয়া ১০ লাখ টাকা উদ্ধার ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ খালিদ বিন ওয়ালিদ (২৪) নামে একজনকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় পাংশা মডেল থানায় অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান। খালিদ বিন ওয়ালিদ পাংশা পৌর শহরের নারায়ণপুর গ্রামের মো. আজিজুল মণ্ডল।
 
প্রেস কনফারেন্সে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, গত ১৬ অক্টোবর দুপুর রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহসড়কের পাংশা কলেজ মোড় এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার দোলন চক্রবর্তী (৩৪) বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ একজনকে অজ্ঞাত আসামি করে ঘটনার পরদিন পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পাংশা উপজেলার সামনে অবস্থিত শেথ এন্টারপ্রাইজ (ডিস্টিবিউশন হাউজ) নগদের সেলস সুপারভাইজার হিসেবে কর্মরত।
 
তিনি আরো জানান, ছিনতায়ের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে টাকার ব্যাগ রেখে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগভর্তি ১০ লাখ টাকা এবং ছিনতায়ের শিকার দোলন চক্রবর্তীকে আহত অবস্থায় উদ্ধার করে।
 
ওসি জানান, মামলার পরিপ্রেক্ষিতে এ ঘটনার সাথে জড়িত খালিদ বিন ওয়ালিদকে বুধবার রাতে আজিজ সরদার বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়েছে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত টিভিএস কোম্পানির ১৫০ সিসির একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ছিনতাইয়ের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে। উদ্ধারকৃত টাকা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্থান্তর করা হবে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন