লালমোহনে শিক্ষক দিবস পালিত
'শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু' প্রতিপাদ্যে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সম্মানে ভোলার লালমোহনে শিক্ষক দিবস-২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এতে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকগণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি শাহবাজপুর কলেজের অধ্যাপক বিধান হালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ বলেন, শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। আর শিক্ষিত উন্নত জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন, হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ও প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ রুহুল আমিনসহ অনেকে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied