ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৭-১০-২০২২ দুপুর ৪:৪৪
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি এড়াতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এই ধারাবাহিকতায় আনসার-ভিডিপির উদ্যোগে বুধবার (২৬ অক্টোবর) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 
 
এ উপলক্ষে বুধবার লালমনিরহাট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলদ-বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
 
কর্মসূচিতে ২৮ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক এবং  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট এএইচএম সাইফুল্লাহ হাবিব, ২৮ আসনার ব্যাটালিয়নের সহকারী পরিচালক খাদেমুল ইসলাম, সার্কেল অ্যাডজুট্যান্ট  সুজন রানা, হুকুম আলী, আতিয়ার রহমান, সদর উপজেলা  আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রণায় অধিকারীসহ আনসার ব্যাটালিয়ন এবং আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 
লালমনিরহাট আনসার ও ভিডিপি ক্যাম্পের ভেতর বেলা ১১টায় এ বৃক্ষরোপন কর্মর্সূচী পরিচালিত হয়। এতে ফলদ ৫০টি, বনজ ৫৫টি ও ভেষজ-৫০টি করে  মোট ১৫৫টি বৃক্ষ রোপণ করা হয়।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার