ধামইরহাটে শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সারাদেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে শিক্ষক দিবস পালিত হয়েছে। ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে সরকারি এম এম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এসএম আব্দুর রউফের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।
আলোচনায় আরো অংশ নেন- উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, সরকারি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মুকুল হোসেন, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান প্রমুখ।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন