জাতীয় পর্যায়ে ফুটবলে চ্যাম্পিয়নের গৌরব অর্জনে শিক্ষার্থীদের বিজয় উল্লাস
৪৯তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ জিতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ ও বিজয় উল্লাস করেছে টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। র্যালি ও বিজয় উল্লাসের নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দিন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বর গিয়ে শেষ হয়। পরে সেখানে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করে শিক্ষার্থীরা।
এ সময় জয়ী খেলোয়ার ও কোচ মোহাম্মদ ইলিয়াজ এবং সিহাবকে স্বাগত ও শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান। এতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. মো. হুমায়ূন কবীরসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে গত রোববার (২৩ অক্টোবর) ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে কুমিলালা-চট্টগ্রাম অঞ্চলের বকুল গ্রুপের বুড়িচং উচ্চ বিদ্যালয়কে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ-ঢাকা অঞ্চলের পদ্মা গ্রুপের ভূঞাপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
প্রধান শিক্ষক মহীউদ্দিন বলেন, ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে কুমিল্লা-চট্টগ্রাম অঞ্চলের বকুল গ্রুপের বুড়িচং উচ্চ বিদ্যালয়কে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ-ঢাকা অঞ্চলের পদ্মা গ্রুপের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এই খুশিতে শিক্ষার্থীরা আনন্দ-উল্লাস ও বিজয় র্যালি করেছে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত