ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

খানসামায় জমকালো আয়োজনে প্রথমবারের মতো জাতীয় শিক্ষক দিবস পালিত


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২৭-১০-২০২২ দুপুর ৪:৫১
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ স্লোগানে‌ সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামায় প্রথমবারের মতো জমকালো আয়োজনে জাতীয় শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে  বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা শিক্ষক দিবস-২০২২ উদযাপন কমিটির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের চত্ত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে ও খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষক দিবস-২০২২ উদযাপন কমিটির আহ্বায়ক ও খানসামা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরীসহ প্রমুখ। 
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার ও সহকারী শিক্ষকবৃন্দ।
 
সভায় বক্তারা জাতীয়ভাবে শিক্ষক দিবস উদযাপনে সরকারি স্বীকৃতি প্রদান ও শিক্ষা ব্যবস্থার উন্নতি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
 
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে খানসামা ডিগ্রি কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

এমএসএম / জামান

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ

ফরিদগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা আজাদ হোসেন রবিন গ্রেপ্তার