ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৭-১০-২০২২ রাত ৮:৪৫

অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকার ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী যাদবপুর বিএম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আলী হায়দারকে বরখাস্ত করা হয়েছে।

স্কুলের গভর্নিং বডির সভাপতি ও বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান বুধবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন।

এব্যাপারে তিনি জানান, গভর্নিং বডির ১৩তম সভায় সব সদস্যদের মতামতের উপর ভিত্তি করে হায়দারকে বরখাস্তের সিদ্ধান্ত হয়। পরে গত ২৪ অক্টোবর এ বিষয়ে সব বৈধ প্রক্রিয়া অনুসরণ করে বরখাস্তের চিঠি আলী হায়দারকে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, বহিস্কৃত শিক্ষক আলী হায়দারের বিরুদ্ধে স্কুলের অন্যান্য সহকর্মীদের কাছ থেকে প্রতিষ্ঠানটি জাতীয়করণের জন্য তদবিরের কথা বলে টাকা নেওয়া এবং বিভিন্ন খাতের প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযােগ পাওয়া গেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর কলেজের গভর্নিং বডির সভায় হায়দারকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সঙ্গে প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রমে থেকে আলী হায়দারকে বিরত থাকতে এবং প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে কোন অফিস-আদালতে স্বাক্ষর না করতে আলী হায়দারকে নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত শিক্ষক আলী হায়দারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার