ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

স্যামসাং গ্যালাক্সি এস২২ : ক্যামেরায় যেসব চমক থাকছে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৮-১০-২০২২ দুপুর ২:৭

স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর ক্যামেরায় কিছু নতুন ফিচার যোগ হচ্ছে। প্রতিষ্ঠানটি নতুন অ্যাস্ট্রোফটোগ্রাফি ফিচার এবং মাল্টি-এক্সপোজার সমর্থনসহ এক্সপার্ট ‘র’ ক্যামেরা অ্যাপের জন্য নতুন আপডেট ঘোষণা করেছে। এ ছাড়া নতুন ক্যামেরা সহকারী অ্যাপ চালু করছে। যাতে ব্যবহারকারীরা সহজেই ক্যামেরার সেটিংসে প্রবেশ করতে পারবে।

নতুন অ্যাস্ট্রোফটোগ্রাফি এবং মাল্টি-এক্সপোজার ফিচার

গ্যালাক্সি সিরিজের সর্বশেষ সংযোজন এক্সপার্ট ‘র’ আপডেটে রয়েছে 'স্কাই গাইড' ফিচার। যাতে ব্যবহারকারীরা রাতের আকাশে সহজেই নক্ষত্র, সৌরজগৎ, তারা এবং নীহারিকার অবস্থান চিহ্নিত করতে পারবে। রাতের আকাশের ছবি তুলতে এটি মাল্টি-সেগমেন্টেশন এবং মাল্টি-ফ্রেম প্রসেসিংসহ উন্নত ‘এআই’ অ্যালগরিদম ব্যবহার করে।

নতুন ফিচারটি ব্যবহার করে একসঙ্গে বেশ কয়েকটি একবারে তুলতে পারবেন। এ ছাড়া ব্যবহার করতে পারবেন ওভারলে মোড অপশনটি। মোডটি আপনাকে শৈল্পিক চিত্র তৈরি করতে সাহায্য করবে। অর্থাৎ একটি ছবির ওপর আর একটি ছবি বসিয়ে কাজ করতে পারবেন। গ্যালাক্সি এস ২২-এর জন্য তৈরি বেটার নতুন ভার্সনের এক্সপার্ট ‘র’ অ্যাপে এই দুটি ফিচারই পাবেন।  

ক্যামেরা অ্যাসিসট্যান্ট অ্যাপ

গ্যালাক্সি এস২২ সিরিজের ফোন ব্যবহারকারীদের জন্য আছে নতুন অ্যাপ ‘ক্যামেরা অ্যাসিসট্যান্ট’। এটি ব্যবহার করে আরো ভালো ভিডিও ধারণ করতে পারবেন। ক্যামেরায় ভিডিও করার সময় বিভিন্ন ধরনের মোড বেছে নিতে পারবেন।   

অ্যাপটি ব্যবহারকারীদের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলে বেছে নিতে পারবেন :

১. অটো এইচডিআর
২. সফটেন পিকচার
৩. অটো লেন্স সুইচিং
৪. ফটো মোডে ভিডিও রেকর্ডিং
৫. ফার্স্ট শাটার

টাইমার ব্যবহার করে কয়টি ছবি তুলতে চান সেই সুযোগ আপনাকে দেবে অ্যাপটি। ক্যামেরার ‘টাইম আউট’ ঠিক করে দিতে পারবেন পছন্দমতো, ডিসপ্লেতে একটি পরিষ্কার প্রিভিউ দেবে ফোনটি। গ্যালাক্সি এস২২-এর জন্য গ্যালাক্সি স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

সূত্র : এক্সডা। 

প্রীতি / প্রীতি

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা