ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হরিপুরে বিদ্যুৎস্পষ্টে দিনমজুরের মৃত্যু


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৮-১০-২০২২ দুপুর ২:২২
ঠাকুরগাঁও হরিপুর উপজেলার গজধুমডাঙ্গীর লোনা নদীতে শামুক কুড়াতে গিয়ে কারেন্ট জালের সঙ্গে বিদ্যুৎ সংযোগ রাখা তারে জড়িয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে তৌহিদুর রহমান তৈয়ব (৩৮) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। 
 
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার গজধুমডাঙ্গীর পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া লোনা নদী থেকে লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত তৌহিদুর রহমান তৈয়ব উপজেলার গজধুমডাঙ্গী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
 
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার বকুয়া ইউনিয়নের গজধুমডাঙ্গী গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে আরিফ (২০) লোনা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরত। প্রায় তার কারেন্ট জাল চুরি হচ্ছিল। জাল চুরি ঠেকাতে সে জালের সঙ্গে তার স্থাপন করে বিদ্যুৎ-সংযোগ করে লোনা নদীতে পেতে আসে।
 
এদিকে তৌহিদুর প্রতিদিনের মতো শুক্রবার ভোরে লোনা নদীতে শামুক কুড়াতে গিয়ে কারেন্ট জালের সঙ্গে বিদ্যুৎ তারে জড়িয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত কারেন্ট জালের মালিক আরিফ পলাতক।
 
তার বোন কাশমিরা জানায়, আরিফ বাসায় নেই। সে আরো জানান, তাদের অনেক জাল চুরি গেছে। এ কারণে আরিফ জালের সাথে বিদ্যুৎ সংযোগ স্থাপন করেন।
 
গজধুমডাঙ্গী গ্রামের সুলতান আলী (৭০) জানান, নিহত তৌহিদুর রহমান তৈয়ব দিনমজুর। প্রতিদিন শামুখ কুড়িয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আজকেও সে প্রতিদিনির ন্যায় শামুক কুড়াতে লোনা নদীতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট সে মারা যায়। তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
 
নিহতের স্ত্রী জবেদা বেগম জানান, আমার স্বামী তৌহিদুর রহমান লোনা নদীতে শামুখ কুড়িয়ে বাজারে বিক্রি করে সংসার চালাতো। প্রতিদিনের মতো আজ শুক্রবার ভোরে লোনা নদীতে শামুক কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আমি এ ঘটনায় ন্যায়বিচার চাই।
 
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির