ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২৯-১০-২০২২ দুপুর ১২:৪৩

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে হঠাৎ নদীতে ঘন কুয়াশায় দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। শনিবার (২৯ অক্টোবর) দুর্ঘটনা এড়াতে ভোর ৪টার দিকে এই রুটে সাময়িক ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কুয়াশা কমে যাওয়ায় সকালে সাড়ে ৮টার দিকে আবার চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার মধ্যরাতে পদ্মা নদীতে কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।

তিনি আরো বলেন, কুয়াশা কমে গেলে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় চলাচল শুরু করা হয়। বতর্মানে এই নৌরুটে ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পার করা হচ্ছে। যাত্রী এবং যানবাহন কম থাকায় কোনো ভোগান্তি নেই এ নৌরুটে ।

 

প্রীতি / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত