ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বেইলি ব্রিজে ধাক্কা, পর্যটকবাহী বাসের হেলপার নিহত


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১০-২০২২ দুপুর ১:০

রাঙ্গামাটি থেকে বান্দরবানে আসার পথে পর্যটকবাহী একটি বাস ব্রিজের সাথে ধাক্কা লেগে মো. মোজ্জাফর নামে বাসের হেলপারের দুই পা বিচ্ছিন্ন হয়ে গুরতর আহত হন। পরে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে নিয়ে এলে ওই হেলপারের মৃত্যু হয়। গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) রাতে বান্দরবানের কুহালং ইউনিয়নের গলাচিপা এলাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়। নিহত মোজ্জাফর ইসলাম নওগাঁ জেলার শিগরামপুরের বাসিন্দা। 

বাসে থাকা পর্যটকরা জানান,  রাঙ্গামাটির ঘোরা শেষে বান্দরবানের শহরের দিকে ফিরছিল তাদের বহনকারী বাসটি। গলাচিপা নামক স্টিল ব্রিজের কাছে এলে অপর দিক থেকে আসা একটি সিএনজি এবং একটি মোটরসাইকেল  ব্রিজের ওপর উঠে যায়। পরে গাড়ির গতি বেশি থাকার কারণে মোড়ে ঘোরার সময় বেইলি ব্রিজের ধাক্কা লাগে। ওই ধাক্কায় হেলপার দরজায় পা ঝুলিয়ে বসে থাকায় ব্রিজের সঙ্গে গাড়িটি ধাক্কা লেগে হেলপারের দুটি পা কেটে পড়ে যায়। 

বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উ অংছেন মারমা বলেন, হাসপাতালের নিয়ে আসার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর দু পা বিছিন্ন হওয়ার ঢলে বেশি রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির লাশটি বর্তমানে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে আছে। 

বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কারিমুজ্জামান বলেন, বান্দরবানে আসার পথে পর্যটকবাহী বাস দুর্ঘটনা হয়েছে। সেখানে হেলপারের পা বিচ্ছিন হয়ে হাসপাতালে এসে মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রীতি / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ