ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে কমিউনিটি পুলিশিং ডে পালন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৯-১০-২০২২ দুপুর ২:৫৩

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র' স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি থানা চত্বর থেকে বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেনের  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, থানার সিনিয়র অফিসার সৈয়দ আব্দুল মান্নান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।

কমিউনিটি পুলিশিং ডে সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। এছাড়াও এ সময় থানার সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, জঙ্গিবাদসহ নানা ধরনের অপরাধ নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।

প্রীতি / জামান

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার