বান্দরবানে কমিনিউটি পুলিশিং ডে উদযাপিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বান্দরবানের পালিত হয়েছে কমিনিউটি পুলিশিং ডে। ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।
শনিবার (২৯ অক্টোবর) সকালে বান্দরবান জেলা পুলিশ এর আয়োজনে সদর থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। এ সময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে পুলিশ এর সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার জনসাধারণ অংশগ্রহণ করে। পরে সদর থানা প্রাঙ্গনে আয়োজন করা হয় এক আলোচনা সভার।
এ সময় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম ।
সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং সৃষ্টির মাধ্যমে পুলিশ ও জনগনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ দমন ও এলাকার সমস্যা সমাধানের সুযোগ সৃষ্টি হয়েছে,পুলিশ এবং জনগনের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। জনগণ পুলিশ এর কাজের প্রক্রিয়া এবং পুলিশের সীমাবদ্ধতা জানতে পারছে আর পুলিশ ও জনগনের মধ্যে পারস্পরিক আস্থা,সমঝোতা এবং পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি পাচ্ছে। এসময় বক্তারা আরো বলেন,কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত হওয়ায় পাশাপাশি জনগণের জীবন যাত্রার মান আগের চেয়ে অনেকটাই উন্নত হচ্ছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুপার অশোক পাল, মো. নাজিম উদ্দীন, মো. সরোয়ার রেজা, (ডি এসবি) মো. সালাউদ্দিন, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশসহ পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রীতি / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন