ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২৯-১০-২০২২ দুপুর ৩:৪০

প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার কমিউনিটি পুলিশিং ডে হিসেবে পালিত হয়। এই দিবসটির এ বছরের প্রতিবাদ্য ''কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃংখলা সর্বত্র”। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশি বিশেষ ভূমিকা পালন করছে।এই ধারাবাহিকতায় গোয়ালন্দঘাট থানা পুলিশের আয়োজনে জাঁকজমক ভাবে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় গোয়ালন্দ থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্দ্যোগে থানার সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনাসভা মিলিত হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদারের  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সী । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল। 

এ সময় আরও বক্তব্য রাখেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা,দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘পুলিশ ও জনতার যৌথ অংশগ্রহণে সমাজের ছোট ছোট অপরাধ কমিয়ে আনা সম্ভব। এতে এলাকায় শান্তি স্থাপন সম্ভব হবে। আর এ লক্ষ্যেই কমিউনিটি পুলিশিং কাজ করে যাচ্ছে।

র‌্যালীতে কমিউনিটি পুলিশিং এর ওর্য়াড কমিটি, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, শিক্ষক, বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয়।

 

প্রীতি / প্রীতি

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত