ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

পুলিশ ও জনতা একে অপরের বন্ধু : এমপি বাবেল


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ২৯-১০-২০২২ দুপুর ৪:৫৩

পুলিশ ও জনতা একে অপরের বন্ধু হিসেবে কাজ করে আসছে।আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে জনপ্রতিনিধি,জনগণ মিলে পুলিশকে সহযোগীতা করতে হবে।তাহলে আপনারা ভালো থাকবেন,আপনারা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।পুলিশের আধুনিকায়নে জননেত্রী শেখ হাসিনার অবদান।শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে বন্ধু ভেবে পুলিশকে সহযোগীতা করবেন।পুলিশের পাশে থাকবেন। শনিবার সকালে কথা গুলো বলেন কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ।

গফরগাঁওয়ে "কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র " এই প্রতিপাদ্যে গফরগাঁও থানা পুলিশ ও গফরগাঁও থানা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুনের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনের উপস্থাপনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব রহমান,   গফরগাঁও থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী,পাগলা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ শাহজাহান মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ মোস্তফা ও নাসির উদ্দিন মনির প্রমূখ।

সভায় বক্তারা এলাকায় অপরাধ প্রবণতা রোধকল্পে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহবান জানান।মতবিনিময় সভায় পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যগণ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গফরগাঁও থানার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ