ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণে ১৮ নভেম্বর নেপাল যাবেন সিইসি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১০-২০২২ দুপুর ১১:৩১

নির্বাচন পর্যবেক্ষণে নেপাল যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী ১৮ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত সিইসি’র নেপাল সফর করার কথা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহ আলম।

তিনি জানান, আমরা মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এবং নির্বাচন কমিশন সচিবালয়ে চিঠি দিয়েছি।

মো. শাহ আলম জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও সিইসি একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন ‘ইলেকশন অব হাউজ, অব রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি অব নেপাল’ পর্যবেক্ষণে নেপাল সফরে যাবেন। আগামী ১৮ নভেম্বর ঢাকা ত্যাগ করে সিইসি দেশে ফিরবেন ২২ নভেম্বর।

সিইসির সফরের শর্তের বিষয়ে উপ-সচিব জানান, সিইসি ১৮ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন এবং ২২ নভেম্বর ঢাকায় ফিরে আসবেন। এই সফরের সময়কাল এবং ট্রানজিটের জন্য ব্যয় করা সময়কে দায়িত্ব হিসেবে গণ্য করা হবে। নেপাল সরকার হোটেল, খাবার এবং স্থানীয় পরিবহন সুবিধা দেবে। অন্যদিকে বাংলাদেশ নির্বাচন কমিশন ঢাকা-নেপাল-ঢাকা বিমান ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ দেবে।

জামান / জামান

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী