ধামইরহাটে ভোটারদের ইভিএমে ভোট প্রদানের লক্ষ্যে ভোটার শিখন দিচ্ছে নির্বাচন অফিস
নওগাঁর ধামইরহাটে উপ-নির্বাচনে ভোটারদের ইভিএমে ভোট প্রদানের লক্ষে তাদের ভোটার শিখন কার্যক্রম পরিচালনা করে উপজেলা নির্বাচন অফিস। ৩০ ও ৩১ অক্টোবর দুদিন উপজেলার ধামইরহাট ইউনিয়নের ৬নং সাধারণ ওয়ার্ডের ভোটারদের এই ভোটার শিখন প্রদান করা হচ্ছে। আগামী ২ নভেম্বর ১টি ওয়ার্ডের মেম্বার পদে ফুটবল প্রতীক নিয়ে মো. আক্কাস আলী, তালা প্রতীক নিয়ে মো. রাজিব হোসেন ও টিউবওয়েল প্রতীক নিয়ে মো. হায়দার আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন জানান, আগামী ২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে। কালুপাড়া ও উত্তর চকরহমত গ্রাম নিয়ে ধামইরহাট ইউনিয়নের ৬নং সাধারণ পুরুষ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭৩৭ জন। ভোটের দায়িত্ব প্রিসাইটিং অফিসার, পোলিং অফিসারসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণও প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফা গত ২ আগস্ট মারা গেলে ওয়ার্ডটি শূন্য হয়।
প্রীতি / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন