ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দের পদ্মাপাড়ে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৩০-১০-২০২২ দুপুর ৪:৪৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মাপাড়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐহিত্যবাহী লাঠিখেল। হাজার হাজার জনতার সমাগম আর  ঢাক-ঢোল বাজিয়ে শুরু হয় এই লাঠিখেলা। উপস্থিত দর্শকের হাততালি আর নৃত্যের তালে তালে লাঠিয়ালরা প্রদর্শন করতে থাকেন নানা কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে রক্ষা আর প্রতিপক্ষকে আক্রমণ করতে মেতে ওঠেন লাঠিয়ালরা।

রোববার (৩০ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নম্বর ফেরিঘাটের কাছে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে অন্তত ৪০ জন লাঠিয়াল অংশগ্রহণ করে প্রদর্শন করেন তাদের কসরত।

আবহমান বাংলার ঐতিহ্যের এই লাঠিখেলা বর্তমানে প্রায় হারিয়ে যাওয়ায় এই খেলা উপভোগ করেন স্থানীয়রাসহ দূর-দূরান্তের হাজারো দর্শক। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোস্তফা মুন্সি, মোহন মণ্ডল, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল প্রমুখ।

উপস্থিত দর্শকরা আনন্দ প্রকাশ করে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিন পর এ লাঠিখেলা দেখে খুব ভালো লাগছে।

লাঠিয়ালরা জানান, এক সময় প্রতিটি গ্রামে লাঠিখেলা হতো। এখন আর খেলা হয় না। তাই অন্য পেশার সাথে অনেকটা শখের বসেই পূর্বপুরুষের কাছ থেকে শেখা এই লাঠিখেলা খেলে থাকেন।

প্রীতি / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত