ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

৪০তম বিসিএস উত্তীর্ণদের অবস্থান কর্মসূচি


আব্দুর রব সুজন photo আব্দুর রব সুজন
প্রকাশিত: ৩০-১০-২০২২ রাত ৮:৪৫

ছয় দফা দাবি মেনে না নেওয়ার কারণে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার তালিকার অপেক্ষমাণ চাকরিপ্রার্থীরা।রোববার সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়। তারা আগের পদ্ধতিতে নন-ক্যাডার নিয়োগের দাবিতে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। ছয় দফা দাবি যদি রোববারের মধ্যে মেনে না নেয়, তাহলে সারা দেশে লাগাতার কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

৪০তম বিসিএসের চাকরিপ্রার্থীদের ছয় দফা দাবিগুলো হলো: ১. যেহেতু বিজ্ঞপ্তিতে ৪০-৪৩তম বিসিএস পর্যন্ত নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করা হয় নাই, সেহেতু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক বিজ্ঞপ্তির পরে ৪০-৪৪তম বিসিএস পর্যন্ত বিজ্ঞপ্তির তারিখওয়ারী নন-ক্যাডার পদ বিভাজনের মাধ্যমে পদসংখ্যা নির্ধারণের এই বেকারবিরুদ্ধ ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করতে হবে। ২. বিজ্ঞপ্তির তারিখওয়ারী পদ বিভাজনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে ৪০তম বিসিএস নন-ক্যাডার এর পদ ৩৬, ৩৭ ও ৩৮তম বিসিএসকে প্রদান করা হয়েছে। সুতরাং তারিখওয়ারী পদ বিভাজনের এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। ৩. করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ইতিহাসের দীর্ঘকালীন ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের থেকে সর্বোচ্চসংখ্যক প্রার্থীকে নন-ক্যাডারে সুপারিশ করতে হবে। ৪. যে প্রক্রিয়া অনুসরণ করে পিএসসি ২৯ মার্চ পর্যন্ত ৩৪-৩৮তম বিসিএস নন-ক্যাডার তালিকা প্রকাশ করেছে সেই প্রক্রিয়া অনুসরণ করে বর্তমান উদ্ভুত সমস্যার সমাধান করতে হবে। ৫. বাংলাদেশের শিক্ষিত ও মেধাবী ছাত্রসমাজকে পিএসসি মূল বক্তব্য আড়াল করে অর্থাৎ ‘যার যা প্রাপ্য তাকে তাই দেওয়া হবে’- এই ভিত্তিহীন কথা বলে যে বিভ্রান্তি ছড়াচ্ছে তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং বেকার সৃষ্টির এই অপপ্রয়াস অনতিবিলম্বে বন্ধ করে বেকারবান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। ৬. বিগত এক যুগে পিএসসি যে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও বেকারবান্ধব প্রতিষ্ঠান ছিল সেই ধারা অব্যাহত রাখতে হবে।

চাকরিপ্রার্থী মো. মনিরুজ্জামান সকালের সময়কে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। পিএসসি এই ছয় দফা দাবি না মানায় পিএসসির সামনে এই অবস্থান কর্মসূচি করছি। নতুন পদ্ধতিতে নন-ক্যাডার নিয়োগ না দিতে পিএসসির প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের মূল দাবি হচ্ছে পূর্বে বিসিএসে যে নিয়মে নিয়োগ দেওয়া হয়েছে, ঠিক সেই নিয়ম অনুযায়ী আমাদের নিয়োগ দিতে হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ৪০তম নন-ক্যাডারদের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে প্রায় ৫ হাজার ৭শ জনের নিয়োগ এসেছে। সেই অনুযায়ী আমাদের সকলের চাকরি পাওয়ার কথা। কিন্তু এখন বলছেন বিধি অনুযায়ী নিয়োগ দেবে না। এই বিধি অনুযায়ী কমিশন আগেও নিয়োগ দিয়েছিল। আগের বিধি অনুযায়ী নন-ক্যাডার নিয়োগে কোনো সমস্যা হয়নি। অনেক চাকরিপ্রার্থীরা নন-ক্যাডার থেকে চাকরিও পেয়েছেন। ৪৪তম বিসিএস পর্যন্ত আগের নিয়মে নন-ক্যাডার নিয়োগের পদ্ধতি বহালে আহ্বান জানান এই চাকরিপ্রার্থী।

নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক শীর্ষ কর্মকর্তা এ বিষয়ে জানিয়েছেন, নন-ক্যাডার নিয়োগ বিধিমালা ২০১০ সালে গঠিত হয়। এরপর সরকার ২০১৪ সালে পুনরায় সংশোধন করে। পূর্বের বিসিএসে নন-ক্যাডার নিয়োগের সময় সেই নীতিমালা অনুসারে নন-ক্যাডার নিয়োগের কথা থাকলেও তা করা যায়নি। তাই সেই বিধিমালা বাস্তবায়ন করতে ৪০তম বিসিএস থেকে ওই নীতি অনুসরণের উদ্যোগ নেওয়া হয়।

ওই কর্মকর্তা আরও জানান, নীতিমালা অনুযায়ী নিয়োগ নেওয়া না নেওয়া পিএসসির ইচ্ছা অনুসারে হবে না। এখন সরকার যদি নীতিমালার বাইরে গিয়ে নন-ক্যাডার নিয়োগে পিএসসিকে নির্দেশ দেয়, তাহলে তাঁরা সেই নির্দেশ বাস্তবায়ন করবে। নীতিমালা অনুসরণ করা বা না করা সরকারের এখতিয়ার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে আন্দোলনকারীদের পরামশর্ও দেন ওই কর্মকর্তা।

উল্লেখ্য, এর আগে চাকরিপ্রার্থীরা গত ৬ অক্টোবর পিএসসির সামনে মানববন্ধন, ১৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে ৬ দফা দাবি উত্থাপন ও ৫ দিনের আল্টিমেটাম, ২০ অক্টোবর দেশের ৮ বিভাগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃক ৬ দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করে একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে ২৪ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে আল্টিমেটাম ২৯ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়।

এমএসএম / এমএসএম

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন